বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে চলছে সংরক্ষিত নারী আসনে প্রার্থী বাছাইয়ের কাজ

বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে সংরক্ষিত নারী আসনে প্রার্থী বাছাই চলছে
বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে সংরক্ষিত নারী আসনে প্রার্থী বাছাই চলছে | ছবি: বিএনপির ফেসবুক পেজ
0

আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনকে সামনে রেখে সরগরম গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়। গত ১০ থেকে ১২ এপ্রিল টানা তিন দিন মনোনয়ন ফরম বিতরণের পর এখন চলছে যোগ্য প্রার্থী বাছাইয়ের কাজ।

আজ (শনিবার, ১৮ এপ্রিল) বিকেল ৩টা থেকে শুরু হয় দ্বিতীয় দিনের সাক্ষাৎকার। এতে অংশ নেন ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের মনোনয়ন প্রত্যাশীরা।

আরও পড়ুন:

দলের দুঃসময়ে রাজপথে থাকা নারী নেত্রীদের ভিড়ে মুখর বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়। এ দিন প্রায় ৫৫০ জন প্রার্থী মুখোমুখি হন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন মনোনয়ন বোর্ডের।

দলের দুর্সময়ে নানান আন্দোলন-সংগ্রামে তাদের ভূমিকার কথা বিএনপির এসব নারী নেত্রীরা মনোনয়ন বোর্ডের সামনে তুলে ধরেন।

এসএইচ