Recent event

মনোনয়ন প্রত্যাহার করলেন এনসিপির প্রার্থী ডা. মাহমুদা মিতু

মনোনয়ন প্রত্যাহারের আবেদন জমা দিচ্ছেন ‍মিতু
মনোনয়ন প্রত্যাহারের আবেদন জমা দিচ্ছেন ‍মিতু | ছবি: মাহমুদা মিতুর ফেসবুক পেজ
1

জামায়াত জোটের প্রার্থীকে সমর্থন নিয়ে দলীয় সিদ্ধান্তে ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসন থেকে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু। আজ (মঙ্গলবার, ২০ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।

ডা. মাহমুদা মিতু লেখেন, ‘আলহামদুলিল্লাহ, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন প্রত্যাহার করলাম। আমার জীবনের প্রথম ভোট ইনশাআল্লাহ দাঁড়িপাল্লায় হবে। কাঠালিয়া রাজাপুর আসনে যারা আমাকে ভালোবাসেন আমার পাশে থাকতে চেয়েছেন, তাদেরকে আমার ভাই ফয়জুল হক ভাইয়ের পাশে থাকার দাবি রইলো।’

তিনি আরও লেখেন, ‘আমি ইনশাআল্লাহ গনভোটে হ্যাঁ এবং দাঁড়িপাল্লার প্রচারণায় ঝালকাঠি-১-এ থাকব। আপনারা যারা আমার সাথে প্রচারণায় থাকতে চেয়েছিলেন, আমাকে ভাত খাওয়াতে চেয়েছিলেন—সে সুযোগ এখনো আছে। আমি ইনশাআল্লাহ পুরো সময় মাঠে থাকবো। ঝালকাঠির-১ আসনের গণমানুষের ভোট, দাঁড়িপাল্লার পক্ষে হোক।’

এএইচ