Recent event

'ইসলামী আন্দোলনকে পাশ কাটিয়ে কারোরই ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ হবে না'

'ইসলামী আন্দোলনকে পাশ কাটিয়ে কারোরই ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ হবে না' | এখন
0

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, বর্তমান পরিস্থিতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশকে পাশ কাটিয়ে কারোরই ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ হবে না। তিনি বলেন, ৫৩ বছর আমরা বহু তন্ত্রমন্ত্র দেখেছি। আর কোন তন্ত্রমন্ত্রে আমরা নিষ্পেষিত হতে চায় না।'

আজ (শুক্রবার, ১১ এপ্রিল) বিকেলে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, 'বহুতমার্কা দেখেছি এখন বাকি আছে শুধু ইসলামের শাসন দেখা। কারণ একমাত্র ইসলামের শাসনের মাধ্যমেই দুনিয়াতে শান্তি ও আখিরাতে মুক্তি।'

ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে তিনি আরো বলেন, 'আমাদেরকে বোকা পেয়ে ধোঁকা দিয়ে ক্ষমতার মস্তকে বসে বারবার আমাদেরকে প্রতারিত করেছে। আমাদের দেশের টাকা পাচার করেছে। নানা অনিয়ম অত্যাচার করেছে। এর পরিবর্তন আমাদেরকেই করতে হবে।'

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির হাফেজ মাওলানা আব্দুল আওয়াল, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ শোয়াইব হোসেনসহ নেতৃবৃন্দ।

সেজু