আজ (মঙ্গলবার, ২১ জুলাই) সকালে এসব তথ্য জানান আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ। তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
একইসঙ্গে দেশের কোথাও কোথাও হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। এছাড়া পরবর্তী কয়েকদিন খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের তীব্রতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে।
তবে পঞ্চম দিনে গিয়ে বৃষ্টি কিছুটা কমলেও সারাদেশেই আগামী ৫ দিন বৃষ্টিপাতের এ প্রবণতা অব্যাহত থাকতে পারে। এদিকে আজ সকাল থেকে দেশের ১৭ অঞ্চলের নদীর বন্দরে দেওয়া ১ নম্বর সতর্ক সংকেত নামিয়ে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।





