Recent event

যতদূর দেখেছি, সবকিছু মসৃণভাবে চলছে: কমনওয়েলথ প্রতিনিধিদল

কমনওয়েলথ প্রতিনিধিদল কথা বলছেন
কমনওয়েলথ প্রতিনিধিদল কথা বলছেন | ছবি: সংগৃহীত
0

যতদূর দেখেছি, সবকিছু মসৃণভাবে চলছে, আশা করি দিনভর এই ধারাবাহিকতা বজায় থাকবে—বলে মন্তব্য করেছেন কমনওয়েলথ অবজারভার গ্রুপের চেয়ারম্যান ও ঘানার সাবেক প্রেসিডেন্ট এইচ ই নানা আকুফো আডো।

আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। সকাল ৭টা থেকেই কমনওয়েলথের পর্যবেক্ষক দলটি কেন্দ্রটিতে উপস্থিত হয়ে ভোটগ্রহণের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে।

আরও পড়ুন:

২৩ সদস্যের কমনওয়েলথ অবজারভার গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো আডো। প্রতিনিধিদলটি দিনভর বিভিন্ন কেন্দ্র পরিদর্শনের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করবে বলে জানিয়েছেন।

এনএইচ