Recent event

নির্বাচনে অপতথ্য রোধে কন্টেন্ট নিয়ন্ত্রণ, ব্যালট ও ভোট পর্যবেক্ষণে প্রস্তুতি

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ | ছবি: সংগৃহীত
0

নির্বাচনকালীন অপতথ্য রোধে কন্টেন্ট নিয়ন্ত্রণ এবং অনলাইন পর্যবেক্ষণ বিষয়ে মেটার সঙ্গে আলোচনার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ‘এ প্রসঙ্গে নেটের স্পিড কমানোর কোনো প্রস্তাব নেই এবং সেটি সুপারিশও করা হয়নি।’

আজ (বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি) বিকেলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানান তিনি।

আরও পড়ুন:

আখতার আহমেদ জানান, এখন পর্যন্ত দেশের ১১৬ সংসদীয় আসনে ব্যালট পেপার সরবরাহ করা হয়েছে। বাকি আসনগুলোতে আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে ব্যালট পৌঁছে দেয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়া বিদেশ থেকে রিটার্নিং অফিসারের মাধ্যমে দেশে এসেছে ১ লাখ ৭ হাজার ব্যালট।

এদিকে, ইইউ পর্যবেক্ষকরা আসন্ন নির্বাচনে নারী, সংখ্যালঘু এবং সকল সম্প্রদায়ের অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেছেন। ইইউ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় উল্লেখ করে তারা নির্বাচনের চ্যালেঞ্জ এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার বিষয়ে ইসির সঙ্গে আলোচনা করেছেন।

এনএইচ