ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারী, সংখ্যালঘু এবং সকল সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত হওয়া উচিত। তিনি আজ (বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান।
ইজাবস বলেন, ‘ইইউ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। বৈঠকে আমরা নির্বাচনের চ্যালেঞ্জ এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি।’
আরও পড়ুন:
তিনি আরও বলেন, ‘ইসির কার্যক্রমে আমরা সন্তোষ প্রকাশ করছি। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো দেখতে চাই।’
এরইমধ্যে ৩০০ সংসদীয় আসনে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষণ শুরু হয়েছে এবং শিগগিরই স্বল্প মেয়াদে আসা পর্যবেক্ষকরাও মাঠে নামবেন বলে জানান তিনি।





