জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ঢাকা কলেজ শাখা ছাত্রশিবির। পূর্বঘোষিত ওই কর্মসূচির জন্য ব্যানার ও পোস্টার লাগানোর সময় ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ করেছে শিবির।
ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মোহাম্মদ মামুন শেখ অভিযোগ করে বলেন, ‘কর্মসূচির প্রস্তুতির সময় ছাত্রদলের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক আব্দুল মালেকসহ প্রায় ২০ জন আহত হয়েছেন।’ আব্দুল মালেকের মাথায় আঘাত লাগায় তাকে পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।
অন্যদিকে, ছাত্রদলের নেতাকর্মীদের দাবি, শিবিরের কর্মীরা আগে তাদের ওপর হামলা চালিয়েছে। ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মিল্লাদ হোসেন বলেন, ‘শিবির সুপরিকল্পিতভাবে হামলার চেষ্টা করেছে। শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে তারা অবস্থান নিয়েছেন।’
ছাত্রদলকর্মী মো. রাসেল অভিযোগ করেন, সকালে শিবিরের কর্মসূচিকে কেন্দ্র করে বহিরাগত নেতাকর্মীরা ক্যাম্পাসে জড়ো হয়ে উসকানিমূলক আচরণ করে এবং এক কর্মীকে মারধর করে। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
ঘটনার পর ঢাকা কলেজের মূল ফটকের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কলেজ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে বলে জানিয়েছেন অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস।
এর আগে একই দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।





 is displayed-320x167.webp)