কেরানীগঞ্জে ককটেল তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ১

প্রতীকী
প্রতীকী | ছবি: এখন টিভি
0

দক্ষিণ কেরানীগঞ্জের শ্যামপুর থেকে ককটেল তৈরির সরঞ্জাম ও মুখোশসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার জাহিদ হাসান ইমন লালবাগ থানা যুবলীগের সাবেক কর্মী। সম্প্রতি যাত্রাবাড়ী ও শ্যামপুরে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের মামলার আসামি তিনি।

আজ (শুক্রবার, ২৫ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে জরুরি ব্রিফিংয়ে এ তথ্য জানান যুগ্ম পুলিশ কমিশনার তোফায়েল আহমেদ মিয়া।

তিনি জানান, গতকাল (বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর) রাতে দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে কস্টিক সোডা, সালফার, মারবেল, তারকাঁটা ও লাল কস্টেপসহ ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ সময় নয় হাজার পিস মুখোশও উদ্ধার করা হয়। পুলিশ বলছে, জিজ্ঞাসাবাদে এসব সরঞ্জাম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কার্যক্রমে ব্যবহারের পরিকল্পনার কথা জানা গেছে।

এদিকে, ককটেল বিস্ফোরণ নিয়ে নিজের মন্তব্যের জেরে ডিএমপি জানায়, প্রয়োজনে তাকেও জিজ্ঞাসাবাদের আওয়তায় আনা হবে।

জেআর