তিনি জানান, ওসি রাকিবুল হাসানকে ‘প্রশাসনিক কারণে’ প্রত্যাহার করে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।
এর আগে, বুধবার রাতে সামাজিক মাধ্যমে একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। সেখানে ওসি পরিচয়ে এক ব্যক্তিকে সরকার, প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ বাহিনী নিয়ে বিভিন্ন মন্তব্য করতে শোনা যায়।
অডিওতে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘রাস্তায় থাকা পুলিশ খুবই দুর্বল। শেখ হাসিনা যদি ডিসেম্বরে ফিরে আসে, তবে তারা কিছুই করতে পারবে না।’
এছাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিএনপির দিকে ঝুঁকে থাকার দাবি এবং মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের অবস্থান নিয়েও ওই ব্যক্তিকে কথা বলতে শোনা যায়।
পুলিশের অভ্যন্তরে ঘুষ লেনদেন এবং ঘুষের বিনিময়ে পদায়নের অভিযোগ নিয়েও অডিওতে কথা বলা হয়।
ডিএমপি জানিয়েছে, ছড়িয়ে পড়া অডিও ক্লিপটির বিষয়বস্তু খতিয়ে দেখা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ওসির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হতে পারে।
এ বিষয়ে জানতে ক্যান্টনমেন্ট থানার ওসি মো. রাকিবুল হাসানের অফিসিয়াল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।





