জামায়াত-আওয়ামী লীগ যৌথভাবে ‘বিরাজনীতিকরণ’ করতে চায়: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন | ছবি: এখন টিভি
0

জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগকে কেন্দ্র করে কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তার দাবি, নতুন করে আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে দেশে ‘বিরাজনীতিকরণ’ করার চেষ্টা করছে জামায়াত।

আজ (রোববার, ১৩ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহ সদর উপজেলার এম কে মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নবিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, ‘জামায়াতে ইসলামী বিভিন্ন কৌশলে রাষ্ট্রকে অশান্ত করে তুলছে। আর সেই সুযোগ কাজে লাগিয়ে আওয়ামী লীগ মাঠে নেমে মিছিল-মিটিং করছে।’

আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, ‘শেখ হাসিনার কোনো ফাঁদে আপনারা পা দেবেন না। শেখ হাসিনা মারা গেলেও তার মরদেহ দেশে ফিরিয়ে আনার মতো লোক খুঁজে পাওয়া যাবে না।’

মতবিনিময় সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা পর্ষদের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ইএ

আরও পড়ুন:
এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!