লায়ন্স ক্লাব অব ঢাকার ৬৯তম ইনস্টলেশন ও ইনডাকশন অনুষ্ঠিত

লায়ন্স ক্লাব অব ঢাকার ৬৯তম ইনস্টলেশন ও ইনডাকশন
লায়ন্স ক্লাব অব ঢাকার ৬৯তম ইনস্টলেশন ও ইনডাকশন | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশের প্রথম চার্টার্ড লায়ন্স ক্লাব ‘লায়ন্স ক্লাব অব ঢাকা’র ৬৯তম ইনস্টলেশন ও ইনডাকশন অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার, ১২ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান ক্লাবে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা গয়। অনুষ্ঠানে ক্লাবের নতুন সদস্যদের বরণ এবং ২০২৬–২০২৭ লায়নিস্টিক বর্ষের নবনির্বাচিত কর্মকর্তাদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন ২০২৫–২০২৬ লায়নিস্টিক বর্ষের ক্লাব প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিনিয়ার আনিসুর রহমান পিএমজেএফ এবং দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন নবনির্বাচিত প্রেসিডেন্ট লায়ন মুনাদির ইসলাম পিএমজেএফ।

নতুন সদস্যদের ইন্ডাকশন অনুষ্ঠান পরিচালনা করেন লায়ন্স জেলা ৩১৫এ১-এর ১ম ভাইস ডিসট্রিক্ট গভর্নর লায়ন আবুল হোসেন খন্দকার।

পরে ২০২৬–২০২৭ বর্ষের প্রেসিডেন্ট লায়ন মুনাদির ইসলাম পিএমজেএফ, সহসভাপতি লায়ন সাবাহ খালেদ, লায়ন জহরা খাতুন, সেক্রেটারি লায়ন জাহিদ আনোয়ার খান, ট্রেজারার লায়ন আহসান হাবিব খানসহ নবনির্বাচিত ক্লাব কর্মকর্তাদের ইনস্টলেশন পরিচালনা করেন ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন নওজাত সারওয়াত ইসলাম পিএমজেএফ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন নওজাত সারওয়াত ইসলাম পিএমজেএফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদ্যবিদায়ী ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন ড. এ কে এম গোলাম ফারুক এমজেএফ।

এছাড়া সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন ১ম ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন আবুল হোসেন খন্দকার ও ২য় ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন সাবিনা সিদ্দিকা এমজেএফ। শুভেচ্ছা বক্তব্য দেন ক্লাব উপদেষ্টা লায়ন মোফাজ্জল হোসেন মুকুল এবং ডিজি’স অনারারি কমিটির চেয়ারপারসন লায়ন কল্পনা রাজিউদ্দিন পিএমজেএফ ।

প্রধান অতিথির বক্তব্যে ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন নওজাত সারওয়াত ইসলাম তার বর্ষের আহ্বান ‘টুগেদার উই রাইজ, টুগেদার উই থ্রাইভ’; ‘একসাথে আমরা এগিয়ে চলি, একসাথে আমরা সমৃদ্ধ হই’—এর মাধ্যমে লায়ন্স সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে লায়ন্স ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক প্রেসিডেন্ট মার্ক এস. লায়ন প্রেরিত শুভেচ্ছা বক্তব্যের ভিডিও প্রচার করা হয়। অনুষ্ঠানে ক্লাবের সদস্য, জেলা পর্যায়ের লায়ন্স নেতৃবৃন্দ, বিভিন্ন ক্লাবের প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

৬৯তম ইনস্টলেশন ও ইনডাকশন উপলক্ষে একটি তথ্যসমৃদ্ধ স্মরণিকা প্রকাশ করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই সঙ্গে সেলাই মেশিন বিতরণের মাধ্যমে অক্টোবর সার্ভিস উইকের কার্যক্রমের সূচনা করা হয়।

এএইচ