র্যাব জানায়, মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে মনির ও অটো স্বজল গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। গোলাগুলিতে ৩ পথচারী গুলিবিদ্ধ হয়। গোলাগুলির ঘটনার পরই সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে গোয়েন্দা নজরদারি শুরু করে র্যাব। প্রথমে অটো স্বজল গ্রুপের ২ জনকে গ্রেপ্তার করে তারা। পরে সিসিটিভিতে থাকা অপর ব্যক্তিদের ধরতে তৎপরতা চালাতে থাকে তারা।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সৈকতের খোঁজ পায় তারা। সৈকতকে আটকের সময় তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ১২ রাউন্ড গুলি ও ৪২০ পিস ইয়াবা জব্দ করে র্যাব।





