নবীর আদর্শ অনুসরণ করলে ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা হবে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী | ছবি: এখন টিভি
0

নবীর আদর্শ অনুসরণ করলে ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা হবে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ (বুধবার, ২৬ আগস্ট) সকালে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য বলেন তিনি।

রুহুল কবির রিজভী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা গণমাধ্যমে জবাবদিহীতা করে যাচ্ছে। আর প্রধানমন্ত্রী গুরু দায়িত্ব পালন করছে।’

এসময় দেশের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘পরিস্থিতি খারাপ হয়েছে তা বলবো না তবে এখান থেকে উত্তরণ দরকার। আর সকল সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে।

রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যার ঘটনায় অপরাধীকে দ্রুত ধরায় সরকারকে ধন্যবাদ দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘মানুষ শান্তিতে থাকতে চায়, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।’

জেআর