জহির উদ্দিন স্বপন বলেন, ‘চলচ্চিত্রের মাধ্যমে মানুষের মনোজগত পরিবর্তন করা যায়। চলচ্চিত্র শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকার ভর্তুকি ও প্রণোদনা দিতে রাজি।’ তিনি বলেন, ‘সাংস্কৃতিক জগতে বর্তমানে ব্যাপক পরিবর্তন এসেছে।
একসময় দেশে প্রায় ৮৪০ থেকে ৮৫০টি সিনেমা হল ছিল। বর্তমানে চালু আছে মাত্র ১১৪টি। সরকার সিনেমা হলগুলো টিকিয়ে রাখতে চায়।’ তিনি আরও বলেন, ‘ঢাকা শহরের ৪১৬ বছর পূর্তি উপলক্ষে আগামী সাত দিন মধুমিতা সিনেমা হলে বিশেষ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।’





