বিনামূল্যে চোখের চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করলেন জুবাইদা রহমান

বিনামূল্যে চোখের চিকিৎসা ক্যাম্প পরিদর্শনে ডা. জুবাইদা রহমান
বিনামূল্যে চোখের চিকিৎসা ক্যাম্প পরিদর্শনে ডা. জুবাইদা রহমান | ছবি: বিএনপির মিডিয়া সেল
0

গরীব মানুষের জন্য বিনামূল্যে চোখের চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

আজ (শনিবার, ২২ আগস্ট) সকালে চোখের চিকিৎসার এ ক্যাম্প পরিদর্শন করেন তিনি। জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।

পরিদর্শনকালীন জুবাইদা রহমান সাধারণ মানুষের খোঁজখবর নেন, চোখের নানা সমস্যা নিয়ে কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে, ঘুরে দেখেন ক্যাম্পের ৫টি রুম।

এসময় বিনামূল্যে চিকিৎসার পাশাপাশি চোখের বিভিন্ন ওষুধ ক্যাম্প থেকে বিতরণ করা হয়। ফ্রি চোখের চিকিৎসা পেয়ে অনেকেই ধন্যবাদ জানান এই আয়োজনের কারিগরদের।

এসএইচ

আরও পড়ুন:
এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!