আজ কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান | ছবি: পিএমও
0

আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মৎস্য পক্ষের উদ্বোধন ও ফ্যামিলি কার্ড বিতরণসহ একাধিক কর্মসূচিতে অংশ নেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। আজ (রোববার, ১৬ আগস্ট) সকালে সড়ক পথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হবেন তিনি। সফরে তিনি জেলা সদরসহ তিনটি উপজেলা সফর করবেন বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দলীয় পর্যায়েও চলছে ব্যাপক প্রস্তুতি। জেলার বিভিন্ন এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা। চলছে মঞ্চ নির্মাণের প্রস্তুতি। নেতাকর্মীদের মধ্যেও বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

আজ সকালে পুরাতন ব্রহ্মপুত্র নদে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে মাছের পোনা অবমুক্তর পরে শোলাকিয়া ঈদগাহ মাঠে উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন এবং জেলা ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। বিকেলে পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ, বিভিন্ন অনুদান প্রদান এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন উপাসনালয়ের ব্যক্তিদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

ইএ