হাসিনাকে বিচারের মুখোমুখি করতেই প্রত্যাবর্তন চায় বিএনপি: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী | ছবি : সংগৃহীত
2

শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতেই বিএনপি তার প্রত্যাবর্তন চায় বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ (বৃহস্পতিবার, ১৩ আগস্ট) বিকেলে রাজধানীর পল্লবীতে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘বাংলাদেশের ওপর আগ্রাসী মনোভাব প্রকাশ করতেই ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে।’ শেখ হাসিনাকে ব্যবহার করে ভারত নিজেদের স্বার্থ হাসিল করতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন:

বিএনপির এই নেতা বলেন, ‘বিগত সময়ে যারা গুম-খুনের সঙ্গে জড়িত ছিলেন, জনগণ তাদের বিচার চায়।’ বিচারবহির্ভূতভাবে বিএনপির নেতাকর্মীদের যারা হত্যা করেছে, তাদেরও দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

তিনি বলেন, ‘দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনতে হবে।’

এফএস