রোববার রাতে রাজধানীর ব্যস্ততম সড়ক মগবাজার ওয়্যারলেস গেটে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি ও মোটরসাইকেলকে চাপা দেয় একটি কাভার্ড ভ্যান। এতে আহত হন বেশ কয়েকজন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে এদের মধ্যে প্রাণ হারিয়েছেন দুইজন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বামদিকের একটা বাইক, ডানদিকের একটা বাইক, এটা সিএনজি। পরে ওই বামদিকের বাইকটা উনি এদিকে যখন চাপাবে, এদিকে চাপানোর চেষ্টা করছে বাইক আবার এই সাইডে চলে আসছে। পরে উনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে, আবার তিনটে একবারে চাপা দিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাভার্ড ভ্যানটি ধাক্কা দেয়ার পরও থামেনি। প্রায় ২০০ ফুট দূরে গিয়ে একটি মুদি দোকানে সঙ্গে ধাক্কা খেয়ে থামে। এরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় চালক ও তার সহযোগী।
এ ঘটনায় রমনা মডেল থানার অফিসার ইনচার্জ জানান, ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ করার পাশাপাশি নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। সেই সাথে মগবাজার সড়কের শৃঙ্খলা ফেরাতে কাজ করছে পুলিশ।
রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াসিন মিয়া বলেন, আপনি যেমন দুজন মৃত্যুর সংবাদ পেয়েছেন, আমিও পেয়েছি। আমরা ঘটনাস্থলে একজন মোটরসাইকেল চালককে পেয়েছিলাম। উনি মোটামুটি উনার পায়ে একটু ইনজুরি হয়েছে। কোনো আত্মীয়স্বজনের সাথে কথা হয়নি। আমরা আমাদের থানা থেকে মেসেজ দেওয়ার চেষ্টা করতেছি। ঘটনাস্থলে যে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো আমরা উনারা সরানোর চেষ্টা করতেছি, যানবাহন চলাচল যেন স্বাভাবিক হয়।
নিহত জামান আহমেদ ও রিয়াদ হোসেনের বাড়ি নড়াইলের মধুরগাতি ফকিরপাড়া গ্রামে।
