প্রধানমন্ত্রীর শ্বশুর মাহবুব আলী খানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান | ছবি: বিএনপির মিডিয়া সেল
0

প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুর সাবেক মন্ত্রী ও নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদতবার্ষিকী উপলক্ষে রাজধানীতে দোয়া মাহফিল ও ইসলামী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (বৃহস্পতিবার, ৬ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির মাহবুব ভবনে এ দোয়া মাহফিল ও ইসলামী আলোচনা সভার আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা অংশ নেন।

আরও পড়ুন:

এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম।

দোয়া মাহফিলে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের দেশপ্রেম, সততা, নেতৃত্ব এবং রাষ্ট্র গঠনে তার অবদানের কথা তুলে ধরার পাশাপাশি দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

এসএইচ