আজ (বুধবার, ৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মিতুকে কাছে ডেকে তার সঙ্গে কথা বলেন। এসময় তিনি মিতুর শারীরিক অবস্থার খোঁজ নেন, চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান এবং তার সাহস ও আত্মত্যাগের প্রতি সম্মান জানান।
এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের’ আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে তিনি ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় অংশ নেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের একজন ছিলেন মিতু। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়ে তিনি এখনও চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসাধীন অবস্থাতেই হাসপাতাল থেকে সরাসরি অনুষ্ঠানে যোগ দেন তিনি।





