বিএনপির জুলাই জাগরণ শীর্ষ সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান | ছবি: সংগৃহীত
0

‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’— শীর্ষক আলোচনা সভায় যোগ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ (মঙ্গলবার, ৪ আগস্ট) বিকেলে বিএনপির উদ্যোগে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এই আলোচনা সভা শুরু হয়।

এতে সভাপতিত্ব করছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা এবং ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের শরিকরা উপস্থিত রয়েছেন।

ইএ