কমিটিতে যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি এস এম মাসুদুজ্জামান রবিন সভাপতি এবং দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি ফারুক হোসাইন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সাত সদস্যের কমিটিতে কোষাধ্যক্ষ পদে টেলিকম ও তথ্যপ্রযুক্তি বিশেষায়িত নিউজ পোর্টাল টেকশহর ডটকমের বিশেষ প্রতিনিধি আল-আমীন দেওয়ান এবং সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার হাসনাইন ইমতিয়াজ নির্বাচিত হয়েছেন।
নতুন কমিটিতে কার্যনির্বাহী সদস্য হয়েছেন দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার সমীর কুমার দে, দ্য ডেইলি স্টারের সিনিয়র স্টাফ রিপোর্টার মাহমুদুল হাসান এবং সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শুভ খান। এ কমিটি চলতি বছরের আগস্ট থেকে ২০২৮ সালের জুলাই পর্যন্ত দায়িত্ব পালন করবে।





