উসকানিমূলক অশ্রাব্য ভাষা গণতন্ত্রের পরিবেশ নষ্ট করে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী | ছবি: এখন টিভি
0

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রাজনৈতিক দলের মতপ্রকাশ সভ্য ভাষায় হওয়া উচিত। উসকানিমূলক অশ্রাব্য ভাষায় কথা বললে গণতন্ত্রের পরিবেশ নষ্ট করে। আজ (বুধবার, ২৯ জুলাই) দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘রাজনীতিতে পারস্পরিক আলাপ-আলোচনা ও বিতর্ক থাকবে। সেটা যেন সংঘাতের দিকে না যায়। এজন্য সবাইকে সহনশীল ভূমিকা পালন করতে হবে।’

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে একটি জুলাইয়ের পটভূমি তৈরি হয়েছিল। জুলাইকে বিএনপি যথাযথভাবে স্মরণ ও শ্রদ্ধা করে। গত বছরের মতো এবারও দিনটি পালন করবে বিএনপি।’

আগামী ৪ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিশেষ আলোচনা সভা করবে বিএনপি। প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান সভায় উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেন তিনি।

জেআর