বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কথা বলেছেন সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হাসান
কথা বলেছেন সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হাসান | ছবি: এখন টিভি
0

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আজ (বুধবার, ২৮ জুলাই) দুপুরে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর মৃত্যুবার্ষিকীর উপলক্ষে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘কটু কথা বললে জনগণ বসে থাকবে না। একটি গোষ্ঠী অহেতুক উত্তেজনা সৃষ্টি করে ফ্যাসিবাদ পুনর্বাসনের পথ তৈরি করতে চায়। তাদের রাজপথেই জবাব দেবে বিএনপি।’

আরও পড়ুন:

এ সময় দলের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে তা রুখতে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি। পাশাপাশি কেউ যাতে দলকে প্রশ্নবিদ্ধ করতে না পারে সে বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকার কথাও বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘বিএনপির উদারতার সুযোগ নিয়ে একাত্তরের পরাজিত শক্তি দলটির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’

এফএস