ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, ‘যত্রতত্র গড়ে ওঠা নার্সিং কলেজে ও মেডিক্যাল কলেজ সরকারি নিয়ম মানতে ব্যর্থ হলে ব্যবস্থা নিবে সরকার।’
এসময় তিনি বলেন, ‘দেশের নার্সিং শিক্ষা কারিকুলাম আন্তর্জাতিক মানসম্পন্ন নয়। তাই নার্সিং শিক্ষার মান বাড়াতে ফিলিপাইনের সহযোগিতা নিবে বাংলাদেশ। এ লক্ষ্যে দেশটির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে। এডিবির সহায়তায় দুই দেশের যৌথ উদ্যোগে ১৫০ মিলিয়ন ডলারের প্রকল্পের পরিকল্পনা নিচ্ছে সরকার।’
তিনি আরও বলেন, ‘এ প্রকল্পের আওতায় ফিলিপাইন থেকে প্রশিক্ষক এনে দেশের নার্সিং শিক্ষক ও ফ্যাকাল্টিদের প্রশিক্ষণ দেয়া হবে। চার বছরের মানসম্মত কোর্স চালুর পাশাপাশি ক্লাসরুম আধুনিকায়ন, আদর্শ ল্যাব তৈরি করা হবে।’ এতে কর্মসংস্থান বাড়বে এবং বিপুল জনশক্তি বিদেশে রপ্তানি করা যাবে বলেও জানান তিনি।





