শ্রমিকদের সমস্যা চিহ্নিত হলেই বাড়বে শ্রমের মর্যাদা: শ্রমমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী | ছবি: এখন টিভি
0

শ্রমিকদের সমস্যা চিহ্নিত করা গেলে শ্রমিকের শ্রমের মর্যাদা বাড়বে, জাতি সামনের দিকে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ (রোববার, ২৬ জুলাই) শ্রম ভবন আয়োজিত কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

শ্রমমন্ত্রী বলেন, ‘যেকোনো দেশ উন্নতি দিকে অগ্রসর হতে হলে তাকে দক্ষ শ্রমিক তৈরি করতে হবে। দক্ষ শ্রমিক ছাড়া কোনো দেশ উন্নত করতে পারে না। কল-কারখানা কর্তৃপক্ষের উচিত নিয়মিত শ্রমিকদের খোঁজখবর করা, কাউন্সিলিং করা, তাদের মতামত গ্রহণ করা। তাতে শ্রমিকদের সমস্যা চিহ্নিত করা সম্ভব হবে।’

পরে শ্রম মন্ত্রণালয় আয়োজিত কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের রচনা প্রতিযোগিতার বিজয়ী ৬ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

জেআর