ফের গ্রেপ্তার রিজেন্টকাণ্ডে আলোচিত সাহেদ

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মোহাম্মদ সাহেদ
রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মোহাম্মদ সাহেদ | ছবি: সংগৃহীত
0

পল্লবী থানার মামলায় ফের গ্রেপ্তার হলেন রিজেন্টকাণ্ডে আলোচিত সাহেদ। আজ (সোমবার, ২০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর ইসিবি চত্বর থেকে তাকে গ্রেপ্তার করে ক্যান্টনমেন্ট থানা পুলিশ।

গ্রেপ্তারের পর সাহেদকে পল্লবী থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান বাশির।এরআগে ২০২০ সালে করোনাকালে রোগীদের নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট প্রদানের অভিযোগে ওঠে।

সেসময়, অভিযান চালিয়ে রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখা সিলগালা করে দেয় পুলিশ। পরে ওই বছরই অভিযান চালিয়ে সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে তাকে অস্ত্রসহ গ্রেফতার করে র‌্যাব। পরে ৫ আগস্ট পরবর্তী সময়ে ২০২৪ সালে জামিনে জেল থেকে ছাড়া পান তিনি। সেসময় তার বিরুদ্ধে ৯৬টি মামলা ছিলো।

জেআর