আজ (সোমবার, ২০ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্রে জানা যায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের অনুলিপিও পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির সঙ্গে পাঠানো হয়েছে। চব্বিশের ৫ আগস্টে শেখ হাসিনা সরকারের পতন হলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে পালিয়ে আছেন।
আরও পড়ুন:
গত বছরের ১৭ নভেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডের রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
এর আগেও অন্তর্বর্তী সরকার আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে তোড়জোড় করেছে। তখনও ভারতকে চিঠি দেয়া হয়েছে। তবে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম অনানুষ্ঠানিকভাবে জানান, এ বিষয়ে তিনি অবহিত নন।




