জামায়াতকে সব ইসলামি দল সমর্থন করে না মন্তব্য করে তিনি বলেন, ‘আন্দোলনে জামায়াত-শিবিরের ত্যাগ রয়েছে। কিন্তু তাদের কিছু ভুল সিদ্ধান্ত জাতিকে ক্ষতিগ্রস্ত করেছে। আর তাদের গুপ্ত রাজনীতি পরিহারের করা উচিত।’
নুরুল হক নুর বলেন, ‘সম্প্রতি এইচএসসির ছাত্র আন্দোলনে কারা কারা ফুয়েল দিয়েছে, আমরা জানি। শিক্ষামন্ত্রীর বক্তব্যকে ফ্যাব্রিকেটেড করে উপস্থাপন করা হয়েছে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তি করে গেছে, তা ছিলো দেশবিরোধী। সেটাকে টিভি টক শোতে অনেকে বৈধতা দিচ্ছেন।’
