৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী | ছবি: এখন টিভি
0

জুলাই জাদুঘর আগামী ৫ আগস্ট মানুষের জন্য খুলে দেয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। আজ (বুধবার, ১৫ জুলাই) সাংবাদিকদের উদ্দেশে তিনি এ তথ্য জানান।

সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘একটা জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ বিকিয়ে দিয়ে একদলীয় শাসন প্রতিষ্ঠা করা হয়েছিল। যার ফলশ্রুতিতে এই জুলাই। ভবিষ্যতে আমরাও যাতে একই ভুলে পা না বাড়াই সেদিকে লক্ষ্য রাখতে হবে।’

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ‘ফ্যাসিস্ট আমলে বিচার বিভাগ নিয়ন্ত্রণ, ব্যাংক লুট, ৬০ লাখ রাজনৈতিক মামলা আর মেগা প্রজেক্টগুলোতে দুর্নীতি দেখলেই জুলাইয়ের তাৎপর্য, গভীরতা, ব্যাপকতা বুঝা যায়। এই সময়ে দেশের শিক্ষা, সংস্কৃতিকেও ধ্বংস করা হয়েছে। খাতায় না লিখলেও নাম্বার দেয়া হত।’

ইএ