এর আগে রাতে ১৪তলা ভবনটির বেজমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাফিয়াল ফারুক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগুন ভবনটির বেজমেন্টে লেগেছিল। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এ ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। পর্যবেক্ষণ ও তদন্ত শেষে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলেও জানান তিনি।





