দেশে চিকিৎসকদের অপচিকিৎসা কিংবা অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ প্রায়ই গণমাধ্যমে আসে। এবং সাম্প্রতিক সময়ে আদ দীন হাসপাতালের ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আবারো আলোচনায় আসে চিকিৎসায় ডাক্তারদের অবহেলার বিষয়টি।
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন সম্মেলনেও স্বাস্থ্যমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বলেন, চিকিৎসারা দায়িত্বশীল না হলে সরকার স্বাস্থ্যখাতে হাজার কোটি দিলেও লাভ হবে না।
আরও পড়ুন:
সেমিনারে অংশ নিয়ে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, ঢাকা শহর কেন্দ্রিক চিকিৎসা ব্যবস্থার চিন্তা থেকে বের হয়ে আসতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে প্রখ্যাত চিকিৎসক ডা. জুবাইদা রহমান বলেন, ক্রিটিক্যাল চিকিৎসার চ্যালেঞ্জ মোকাবিলায় ট্রেনিং ও চিকিৎসার সরঞ্জামের প্রয়োজন। সকল জেলায় ক্রিটিক্যাল চিকিৎসা সেবা নিশ্চিতের আহ্বানও জানান তিনি।
চিকিৎসকদের দায়িত্বশীলতাই দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আমূল বদলে দিতে পারে বলে মত আলোচকদের।




