স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।’ এসময় ২ কোটি ৪০ লাখ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন:
দুর্গম এলাকা বিবেচনায় বরিশাল, পটুয়াখালী, সুনামগঞ্জের মত ১২টি জেলার ১৮ উপজেলায় ভিটামিন এ ক্যাপসুল থেকে বাদ পড়া শিশুদের জন্য পরবর্তী ৪ দিন এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী।





