আজ (বুধবার, ২৪ জুন) নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ও সহায়ক জাহাজগুলোর সার্বক্ষণিক অপারেশনাল প্রস্তুতি নিশ্চিত করার ক্ষেত্রে একটি আধুনিক স্লীপওয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবকাঠামো।
আরও পড়ুন:
এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জাহাজসমূহের ডকিং, রক্ষণাবেক্ষণ ও মেরামত কার্যক্রম আরও দ্রুত, কার্যকর এবং সাশ্রয়ী হবে।
পাশাপাশি, নৌবাহিনীর নিজস্ব সক্ষমতায় জাহাজগুলোর প্রয়োজনীয় মেরামত সম্পাদনের সুযোগ বৃদ্ধি পাবে, যা বাহিনীর অপারেশনাল কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দেশিয় জাহাজ নির্মাণ ও মেরামত শিল্পের বিকাশ, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরতা অর্জনে এটি একটি উল্লেখযোগ্য মাইলফলক।





