শ্রম আইন মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম
নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম | ছবি: সংগৃহীত
0

শ্রম আইন মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (বুধবার, ২৪ জুন) সকালে তার বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ।

ইতোমধ্যে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে। আফতাব অটোমোবাইলসের সাবেক এক কর্মকর্তার ২৩ লাখ টাকা পাওনা পরিশোধ না করায় সাজেদুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার প্রথম শ্রম আদালত।

আদালতের নথি অনুযায়ী, সাবেক কর্মীর পাওনা আত্মসাতের এই মামলায় প্রতিপক্ষ হিসেবে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সফিউল ইসলামসহ শীর্ষ পর্যায়ের ৬ কর্মকর্তা ও খোদ আফতাব অটোমোবাইলসের নাম রয়েছে।

ইএ

আরও পড়ুন:
এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!