প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

একনেক সভায় সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
একনেক সভায় সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান | ছবি: পিএমও
0

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার, ১৬ জুন) দুপুর ১২টা ২০ মিনিটে এ সভা শেষ হয়।

এর আগে, সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জনপ্রশাসন সভাকক্ষে এই সভা শুরু হয়। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ কথা জানান।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সর্বশেষ একনেক সভা গত ৯ জুন অনুষ্ঠিত হয়েছিলো।

এসএইচ