প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত
সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত | ছবি: পিএমও
0

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের সংসদীয় সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ ভবনে আজ (শনিবার, ৬ জুন) বিকেল সাড়ে ৩টায় সভা শুরু হয়ে সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত চলে।

সভা পরিচালনা করেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। পরে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।

আরও পড়ুন:

তিনি বলেন, ‘সভায় স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারদলীয় সংসদ সদস্যদের এ সভায় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। আলোচনায় অংশ নেন সরকারদলীয় মন্ত্রী ও সংসদ সদস্যরা।

তিনি আরও জানান, সভায় সমাপনী বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

এসএইচ