আসন্ন বাজেটে বাড়ানো হবে কার্ডের পরিধি: সমাজকল্যাণমন্ত্রী

কথা বলেছেন সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হাসান
কথা বলেছেন সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হাসান | ছবি: এখন টিভি
0

আসন্ন বাজেটে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ধর্মীয় খাতে কাজের পরিধি বিশালতা পাবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। আজ (মঙ্গলবার, ২ জুন) সকালে আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরে আয়োজিত সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ডা. জাহিদ বলেন, ‘আগামী বছর প্রায় চল্লিশ লাখ বিশ হাজার মানুষকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে।’

আরও পড়ুন:

এছাড়া, এতিম শিশুদের শুধু আশ্রয় নয় দক্ষ জনশক্তিতে রূপান্তরের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

এসময় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা ইয়াসমিন বলেন, ‘সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে অনেক প্রতিষ্ঠান থাকলেও সমন্বয়ের অভাব রয়েছে। নতুন কর্মপরিকল্পনায় সমন্বয়ের প্রতি জোড় দিয়ে সেবার গুনগত মান বাড়াতে কাজ কররে সরকার।’

ইএ