সকাল নয়টা থেকেই সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ দপ্তরে যোগ দিতে শুরু করেন। সকাল থেকেই বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে কর্মকর্তা-কর্মচারীরা একে অপরের সঙ্গে কোলাকুলি এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
আরও পড়ুন:
প্রথম কর্মদিবস ঈদ পুনর্মিলনীর আবহে কাটলেও দাপ্তরিক কাজে কোনো স্থবিরতা নেই। আগামী দু-এক দিনের মধ্যে ঢাকার বাইরে থাকা বাকি কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থলে ফিরলে কাজের গতি আরও বাড়বে।
অন্যদিকে, আজ (সোমবার, ১মে) সকাল ১০টা থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে শুরু হয় গ্রাহক সেবা ও লেনদেন। প্রথম কার্যদিবসে সকালের দিকে উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাংক ও অফিসগুলোতে চিরচেনা কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে।





