প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে নূরজাহান বেগমের ‘স্বপ্ন পূরণ’

প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলছেন বৃদ্ধা নূরজাহান
প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলছেন বৃদ্ধা নূরজাহান | ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
0

বয়সের ভারে ন্যুব্জ নূরজাহান বেগম চোখে দেখতে পান না। তবুও তিনি এসেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একটু কথা বলতে। তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের বিক্রমপুরে। স্বামী ও সন্তান কেউই বেঁচে নেই, বড় একা তিনি।

দীর্ঘদিন ধরে তার মনে একটি স্বপ্ন বাসা বেঁধেছিল। সে স্বপ্ন ছিল শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার সন্তান তারেক রহমানকে একবার দেখবেন, তার সঙ্গে কথা বলবেন। কিন্তু নিয়তির নির্মম পরিহাস, আজ তিনি দৃষ্টিহীন।

আজ (শনিবার, ৩০ মে) নূরজাহান বেগমের সেই বহুদিনের লালিত স্বপ্ন পূরণ হলো। তিনি কথা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। দেখতে না পেলেও অনুভব করলেন তার উপস্থিতি। কথা বলার সময় প্রধানমন্ত্রীর জন্য প্রাণভরে দোয়া করেন নূরজাহান বেগম।

স্বাধীনতার ঘোষক, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর শাহজাহানপুরে দুস্থ মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করেন। সে আয়োজনেই নূরজাহান বেগমের এমন আবেগ ঘন মুহূর্তের সাক্ষী হন উপস্থিত সবাই।

এএইচ