ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে কবি নজরুলই ছিলেন মূল অনুপ্রেরণা: রিজভী

রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী | ছবি: এখন টিভি
0

কবি নজরুলই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছিলেন মূল অনুপ্রেরণা— এমন মন্তব্য করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ (সোমবার, ২৫ মে) সকালে শাহবাগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে আসেন বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক, রাজনৈতিক দল ও সাহিত্যপ্রেমী মানুষ।

শ্রদ্ধা নিবেদন শেষে রুহুল কবির রিজভী বলেন, ‘সাম্য আর মানবতার বাণী বহন করেছে নজরুলের সাহিত্য। জাতীয় সব আন্দোলন সংগ্রামে তার গান-কবিতা অনুপ্রেরণা যুগিয়েছে।’

আরও পড়ুন:

অন্যায়-অত্যাচার আর অসাম্যের বিরুদ্ধে লড়াইয়ের মন্ত্র বিদ্রোহী কবির কাছ থেকেই পাওয়া বলেও জানান তিনি।

এর আগে সকালে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ-বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা।

এসএস