এ সময় তিনি প্রকল্পের সার্বিক অগ্রগতি, নিরাপত্তা, অবকাঠামো এবং আধুনিক প্রযুক্তিনির্ভর কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
উল্লেখ্য, নতুন ভবনটি চালু হলে সিটিটিসির কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাইবার অপরাধ, জঙ্গিবাদ ও আন্তর্জাতিক অপরাধ দমনে সক্ষমতা বৃদ্ধি পাবে।
পরিদর্শনকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ, ডিএমপি কমিশনার, ও সিটিটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, নির্ধারিত সময়ের মধ্যেই নির্মাণকাজ সম্পন্ন করার লক্ষ্যে কাজ এগিয়ে চলছে।—বাসস





