এনইসি সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

এনইসি সভায় প্রধানমন্ত্রী
এনইসি সভায় প্রধানমন্ত্রী | ছবি: পিএমও
0

জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (সোমবার, ১৮ মে) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিকল্পনা কমিশন মিলনায়তনে এ সভা শুরু হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে এ তথ্য জানানো হয়। এ সভার আলোচ্যসূচিতে রয়েছে ২০২৬–২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) চূড়ান্তকরণ ও অনুমোদন।

এছাড়া ‘ফাইভ ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এফওয়াইএসএফ ২০২৬-২০৩০)’ শীর্ষক পাঁচ বছর মেয়াদি অর্থনৈতিক কৌশলপত্রের রূপরেখা উপস্থাপন ও অনুমোদনের বিষয়ও রয়েছে বলে কার্যালয়ের এ পোস্টে জানানো হয়।

এসএইচ