ফের গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম

আফসানা বেগম
আফসানা বেগম | ছবি: সংগৃহীত
0

আবারও জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক পদে নিয়োগ পেয়েছেন কথাসাহিত্যিক আফসানা বেগম। গত বৃহস্পতিবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আফসানা বেগমকে এক বছরের জন্য এ পদে নিয়োগ দেয়া হয়েছে।

দায়িত্বে যোগ দিয়ে আফসানা বেগম গণমাধ্যমকে জানান, আজ (রোববার, ১৭ মে) তিনি যোগ দিয়েছেন। তার দাবি, ব্যক্তিগত রোষের শিকার হয়ে তাকে এখান থেকে চলে যেতে হয়েছিল। তিনি বলেন, ‘আমার ফিরে আসাটা স্বার্থক হবে তখনই, যদি আমি সত্যিকার অর্থেই গঠনমূলক কাজ করতে পারি।’

জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সেপ্টেম্বরে আফসানা বেগমকে দুই বছরের জন্য গ্রন্থকেন্দ্রের পরিচালক পদে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। তার মেয়াদ শেষ হওয়ার আগেই গত জানুয়ারিতে কোনো ‘কারণ ব্যাখ্যা’ না করে গ্রন্থকেন্দ্রের পরিচালক পদ থেকে দেয়া হয় অব্যাহতি।

পরে আফসানা বেগম এক ফেসবুক পোস্টে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর অযাচিত হস্তক্ষেপ এবং মন্ত্রণালয়ের অবহেলা নিয়ে করেছিলেন বেশ কিছু অভিযোগ।

এএইচ