প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক চলছে

মন্ত্রিপরিষদের বৈঠক
মন্ত্রিপরিষদের বৈঠক | ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
0

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে। আজ (রোববার, ৩ মে) সন্ধ্যা ৭টায় জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, নির্ধারিত সময় অনুযায়ী সন্ধ্যা ৭টা থেকেই মন্ত্রিসভার সদস্যরা বৈঠকে মিলিত হয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৈঠকে সরকারের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী বিষয়, দেশের চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

এছাড়া বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনগুরুত্বপূর্ণ কিছু বিষয়ে নতুন সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এএইচ