অনানুষ্ঠানিক খাতকে করের আওতায় আনতে এনবিআরের নতুন পরিকল্পনা

জাতীয় রাজস্ব ভবন
জাতীয় রাজস্ব ভবন | ছবি: বাসস
0

অনানুষ্ঠানিক খাতকে করের আওতায় আনতে নতুন করদাতাদের ন্যূনতম কর ১ হাজার এবং অন্যদের জন্য ৩ হাজার করার পরিকল্পনা এনবিআরের। আজ (শনিবার, ২৫ এপ্রিল) সকালে এনবিআর ভবনে মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স এবং নারী উদ্যোক্তাদের সংগঠনের সাথে প্রাক-বাজেট আলোচনায় এসব জানানো হয়। আবার, ভবিষ্যতে ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানের সংখ্যা এক থেকে দেড় কোটিতে নিতে অটোমেশনসহ নানা পদক্ষেপের কথা ভাবছে এনবিআর।

এছাড়াও, বর্তমান সরকার রাজস্ব খাতের সংস্কার এবং এনবিআর পৃথকীকরণের প্রস্তাবের সাথে একমত বলেও জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি বলেন, ‘এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে চলছে আলোচনা।’

আরও পড়ুন:

এসময় এনবিআর চেয়ারম্যান আরও বলেন, ‘নারী উদ্যোক্তা আর ক্ষুদ্র শিল্পের কল্যাণে এনবিআর নানা ছাড় দিয়ে আসছে। কিন্তু আদতে এই সুবিধা প্রান্তিক উদ্যোক্তাদের কাছে কতটুকু পৌঁছাচ্ছে তা নিয়ে প্রশ্নের অবকাশ আছে।’ তাই এই খাতের মালিকদের একটি ডাটাবেজ তৈরির তাগিদ দেয়ার কথা জানানো হয়।

এসময় ব্যবসায়ীরা ভ্যাট প্রদান নিয়ম সহজীকরণ, কাস্টমস সেবা বৃদ্ধি, বন্ডেড সুবিধা, আমদানি-নির্ভর নারী উদ্যোক্তাদের জন্য শুল্কমুক্ত আমদানি সুবিধা নিশ্চিতের দাবি জানান।

ইএ