পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

শামা ওবায়েদ ইসলাম ও আনা ইসাবেল জেভিয়ার
শামা ওবায়েদ ইসলাম ও আনা ইসাবেল জেভিয়ার | ছবি: সংগৃহীত
0

সেনেগালের রাজধানী ডাকারে অনুষ্ঠিত ‘ডাকার ইন্টারন্যাশনাল ফোরাম অন পিস অ্যান্ড সিকিউরিটি ইন আফ্রিকা’-এর ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী আনা ইসাবেল জেভিয়ারের একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে পর্তুগালে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি প্রবাসীকে আশ্রয় ও কর্মসংস্থানের সুযোগ দেয়ায় দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

একইসঙ্গে দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়োগ আরও সম্প্রসারণের আহ্বান জানানো হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের পাট ও পাটজাত পণ্যের রপ্তানি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন:

পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্য আরও জোরদার করার লক্ষ্যে পর্তুগিজ বিনিয়োগ বৃদ্ধির জন্যও আহ্বান জানান তিনি।

বৈঠকে দু’দেশের মধ্যে ক্রীড়া, সংস্কৃতি এবং নারী ক্ষমতায়নের মতো বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

এছাড়া বৈশ্বিক মানবিক ইস্যু হিসেবে রোহিঙ্গা সংকট মোকাবেলায় সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।

উভয়পক্ষই ভবিষ্যতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।

এসএস