যুদ্ধবিরতিকে স্বাগত জানালো বাংলাদেশ; স্থায়ী শান্তির জন্য সংলাপের আহ্বান

পররাষ্ট্র মন্ত্রণালয়
পররাষ্ট্র মন্ত্রণালয় | ছবি: এখন টিভি
0

মধ্যপ্রাচ্যে সাময়িক যুদ্ধবিরতির উদ্যোগকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। যুদ্ধবিরতির এই উদ্যোগকে ওই অঞ্চলে উত্তেজনা প্রশমনের দিকে একটি উৎসাহব্যঞ্জক পদক্ষেপ হিসেবে বর্ণনা করে সবপক্ষকে স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানের জন্য সংলাপের আহ্বান জানানো হয়েছে।

আজ (বুধবার, ৮ এপ্রিল) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ আশা করে সংশ্লিষ্ট সব পক্ষ যুদ্ধবিরতিকে সম্মান করবে এবং স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য এই সুযোগটিকে গঠনমূলকভাবে কাজে লাগাবে।

আরও পড়ুন:

বিবৃতিতে যুদ্ধবিরতি বাস্তবায়নে অবদান রাখা সংশ্লিষ্ট সব পক্ষের কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করা হয়।

সব ধরনের বিরোধ সংলাপ ও কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করা সম্ভব এবং করা উচিত বলে আশা প্রকাশ করেছে বাংলাদেশ।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!