রিজার্ভ থেকে ঋণ চায় এফবিসিসিআই

এফবিসিসিআই ও বাংলাদেশ ব্যাংকের লোগো
এফবিসিসিআই ও বাংলাদেশ ব্যাংকের লোগো | ছবি: এখন টিভি
0

সংকটকালে রিজার্ভ থেকে ঋণ সহায়তা চেয়েছেন ব্যবসায়ী নেতারা। এজন্য রিজার্ভ থেকে অর্থ নিয়ে রপ্তানি উন্নয়ন তহবিল ২ বিলিয়ন থেকে বাড়িয়ে পাঁচ বিলিয়ন করার দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা।

আজ (সোমবার, ৬ এপ্রিল) দুপুরে দেশের চলমান অর্থনৈতিক ও ব্যাংকিং পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠকে এমন দাবি জানায় ব্যাবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

আরও পড়ুন:

বৈঠক শেষে এফবিসিসিআই মহাসচিব মোহাম্মদ আলমগীর জানান, একক গ্রাহক ঋণসীমা ১০ শতাংশ বাড়িয়ে ২৫ শতাংশ করার দাবি জানানো হয়৷

এছাড়া সবুজ অর্থায়ণের মাধ্যমে সোলার এনার্জিকে উৎসাহ প্রদানের প্রস্তাব দেয়া হয়। এসময় প্রস্তাবনার বিভিন্ন বিষয় তুলে ধরেন বিকেএমইএর প্রেসিডেন্ট।

এএইচ